ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসককে রিপোর্টার্স ফোরামের সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৬, ০৫:২৯ পিএম

গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসককে রিপোর্টার্স ফোরামের সংবর্ধনা

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকউজ্জামানকে সংবর্ধনা প্রদান করেছে জেলা রিপোর্টার্স ফোরাম।

মঙ্গলবার দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে শরীফ রফিকউজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমেই সমাজের অসংগতি উঠে আসে। জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, জেলা পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

মানবিক পদক্ষেপের কথা উল্লেখ করে প্রশাসক বলেন, গোপালগঞ্জে সরকারি জমিতে একটি আধুনিক বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। এটি বাস্তবায়নে আমি সাংবাদিকসহ সমাজের সামর্থ্যবান ও সমাজসেবীদের এগিয়ে আসার আহ্বান জানাই।

রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল ইসলাম শাহিন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রসূন মণ্ডল, চ্যানেল ২৪-এর বাদল সাহা, বাংলা নিউজ ২৪-এর স্টাফ করেসপন্ডেন্ট ও রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ইকরামুল কবির মুক্ত এবং বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান।

বক্তারা নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে জেলার উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন নিউজের সজীব বিশ্বাস, স্টার নিউজের নুরুল আলম ফয়সাল, মোহনা টেলিভিশনের মাসুদ পারভেজ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনোসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। মতবিনিময় শেষে রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে প্রশাসককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেএইচআর

Link copied!