ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় শপিংমল ও দোকানপাট খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ১০, ২০২৬, ০৪:৩৬ পিএম

মাগুরায় শপিংমল ও দোকানপাট খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

মাগুরা জেলার সকল শপিংমল, মার্কেট ও দোকানসমূহ প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগের সাম্প্রতিক এক স্মারকের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৪ এপ্রিল ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এই সময়সীমা চূড়ান্ত করা হয়।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র দোকানপাট বা শপিংমল নয়, জেলায় চলমান বা অনুষ্ঠিতব্য যে কোনো মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহও প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সমাপ্ত করতে হবে। জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই সময়সূচি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

মাগুরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই নির্দেশনা কার্যকর করতে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা না রাখার বিষয়ে কঠোর নজরদারি চালানো হবে।

জেলা প্রশাসন এই নির্দেশনা প্রতিপালনে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!