ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাঙামাটিতে বিজু উৎসবের বর্ণাঢ্য বলিখেলা অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

এপ্রিল ১১, ২০২৬, ০৯:২৬ পিএম

রাঙামাটিতে বিজু উৎসবের বর্ণাঢ্য বলিখেলা অনুষ্ঠিত

পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু ও বিহু উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বলিখেলা।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবারের বলিখেলায় ছোট, মাঝারি ও বড়- এই তিন বিভাগে মোট ১৫ জন প্রতিযোগী অংশ নেন। ঐতিহ্যবাহী এই লড়াই দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী স্টেডিয়ামে ভিড় জমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। এছাড়া উপস্থিত ছিলেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার এবং উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক (অবসরপ্রাপ্ত উপসচিব) প্রকৃতি রঞ্জন চাকমা।

উদ্বোধনী বক্তব্যে উষাতন তালুকদার বলেন, এ ধরনের খেলাধুলার নিয়মিত আয়োজন না হলে গ্রামবাংলার ঐতিহ্য হারিয়ে যাবে এবং নতুন খেলোয়াড়ও তৈরি হবে না। সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এমন উদ্যোগ প্রশংসনীয়।

প্রতিযোগিতার বড় বিভাগে গত তিনবারের চ্যাম্পিয়ন খাগড়াছড়ির সৃজন চাকমাকে পরাজিত করে এবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন রাঙামাটির কালিন্দীপুরের বাসিন্দা দীপু চাকমা।

উল্লেখ্য, রোববার সকালে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ের এই প্রধান সামাজিক উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এ আয়োজনকে কেন্দ্র করে পাহাড়জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

জেএইচআর

Link copied!