ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ১০:২৪ এএম

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ নামের এক কিশোর নিহত হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন আরও তিনজন। 

শনিবার রাত ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর ও চাঁদপুর গ্রামের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফ সিংহাটি গ্রামের প্রবাসী তৌহিদুল ইসলামের ছেলে। 

আহতদের মধ্যে রয়েছেন হুসাইন, যিনি একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। এছাড়া অপর মোটরসাইকেলের আরোহী গহরপুর এলাকার আব্দুলের ছেলে সাজু এবং মোমিনপুর গ্রামের রনজিতের ছেলে ইন্দ্রজিৎ আহত হয়েছেন।

ঘটনাসূত্রে জানা গেছে, মেহেরপুরের দিক থেকে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে করে আরাফ ও হুসাইন বাড়ি ফিরছিলেন। অপরদিকে সাজু ও ইন্দ্রজিৎ চুয়াডাঙ্গা থেকে নিজ এলাকায় ফিরছিলেন।

পথিমধ্যে পুরাতন দরবেশপুর ও চাঁদপুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরাফ নিহত হন এবং হুসাইনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে ইন্দ্রজিৎ সামান্য আহত হলেও সাজু গুরুতর আহত হন।

ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহত সাজু ও হুসাইনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।

এএন

Link copied!