ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

এপ্রিল ১৩, ২০২৬, ০২:৫০ পিএম

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে কুলপাড়া এলাকায় অসহায় দুস্থ পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

কর্মসূচির আওতায় তপ্ত মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় দুস্থদের মাঝে মানবিক সহায়তা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামকে অনুদান এবং একজন কিডনি আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

একই দিনে এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর-এ-রেজওয়ান তৌফিক রিজভী প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

কুলপাড়া, বিরেন্দ্র কার্বারীপাড়া, থাইপোইপাড়া ও চাকমা কুলপাড়াসহ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অতি দুর্গম এলাকায় সহস্রাধিক মানুষ সেবা গ্রহণ করেছেন। এলাকাগুলো মাটিরাঙ্গা-খাগড়াছড়ি মূল সড়ক থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত হলেও, সেবাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি-সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ খান, পিএসসি বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন জোরদার করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এএন

Link copied!