ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোরে তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৩৩ পিএম

যশোরে তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩

যশোরের চৌগাছা উপজেলায় তেলের সিরিয়াল দেওয়া কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।

সোমবার বেলা একটার দিকে চৌগাছা পৌরসভাস্থ আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তেলের সিরিয়াল দেওয়া নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের সদস্য রিয়াদ হোসেন (৩৮) ও উপজেলা ছাত্রদলের সদস্য বাবু (২৮)-এর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে মো. শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) নামে তিনজন আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন যশোর চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম।

এএন

Link copied!