ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালে ফসলের ক্ষেতে গাঁজা চাষ, ১০ ফুট লম্বা গাছসহ কৃষক গ্রেপ্তার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ১৫, ২০২৬, ০৪:২৫ পিএম

বরিশালে ফসলের ক্ষেতে গাঁজা চাষ, ১০ ফুট লম্বা গাছসহ কৃষক গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জে ফসলি জমিতে অন্য ফসলের আড়ালে নিষিদ্ধ গাঁজা চাষের অপরাধে জামাল হোসেন (৪৫) নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার গভীর রাতে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ক্ষেত থেকে প্রায় ১০ ফুট উচ্চতার দুটি বিশালাকার গাঁজা গাছ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জামাল হোসেন ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক। পুলিশ জানায়, জামাল হোসেন নিজের জমিতে কৌশলে সাধারণ ফসলের সঙ্গে এই মাদক জাতীয় গাছের চাষ করছিলেন। দীর্ঘ দিন ধরে গোপনে তিনি এটি লালন-পালন করে আসছিলেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উত্তর আরজি কালিকাপুর গ্রামে বড় দুটি গাঁজা গাছ রয়েছে। তাৎক্ষণিক অভিযানে প্রায় ১০ ফুট উচ্চতার দুটি গাছসহ কৃষক জামালকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

জেএইচআর

Link copied!