ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেধার ভিত্তিতে পুলিশ নিয়োগ ও অপরাধ প্রতিরোধে ওসির সচেতনতা সভা

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৬, ০৬:০৯ পিএম

মেধার ভিত্তিতে পুলিশ নিয়োগ ও অপরাধ প্রতিরোধে ওসির সচেতনতা সভা

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার বিরামপুর জামে মসজিদে মুসল্লিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি হাফিজুর রহমান সমসাময়িক বিভিন্ন অপরাধ এবং সামাজিক সচেতনতা নিয়ে আলোচনা করেন।

বক্তব্যকালে ওসি আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি জানান, জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে, এবারের নিয়োগ হবে শতভাগ মেধার ভিত্তিতে এবং সম্পূর্ণ স্বচ্ছ। কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে না পড়ার জন্য তিনি সবাইকে সতর্ক করেন।

মোহনগঞ্জকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, মাদকসেবী বা কারবারি যে-ই হোক, তার তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া অপরাধ নির্মূল করা সম্ভব নয়।

জুমার নামাজ শেষে ওসি মুসল্লিদের বিভিন্ন অভাব-অভিযোগ শোনেন এবং ইউনিয়ন ভিত্তিক মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেন। সভায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। ওসির এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।

জেএইচআর

Link copied!