ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গোয়ালন্দের প্রবীণ সাংবাদিক ‘শামসু রিপোর্টার’ আর নেই

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৬, ১১:০২ এএম

গোয়ালন্দের প্রবীণ সাংবাদিক ‘শামসু রিপোর্টার’ আর নেই

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার প্রবীণ সাংবাদিক শামসুল হক (শামসু রিপোর্টার) আর নেই। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শামসুল হক স্বাধীনতাত্তোর বাংলাদেশে সাংবাদিকতা শুরু করেন এবং দীর্ঘ কর্মজীবনে সাধারণ মানুষের কাছে ‘শামসু রিপোর্টার’ নামেই অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি ১৯৭২ সালে গোয়ালন্দ প্রেসক্লাব প্রতিষ্ঠার অন্যতম স্মরনীয় ভূমিকা রাখেন এবং ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ, দৈনিক ইত্তেহাদসহ দেশের একাধিক মূলধারার জাতীয় সংবাদপত্রে কাজ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন।

শুক্রবার রাত ১১টায় গোয়ালন্দ কেন্দ্রীয় ছমির মোল্লা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে গোয়ালন্দ পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। 

জানাজার আগে তাঁর স্মৃতিচারণ করেন দৈনিক সমকালের প্রতিনিধি আজু শিকদার, প্রথম আলোর রাজবাড়ী জেলা প্রতিনিধি এম. রাশেদুল হক রায়হান এবং দৈনিক যুগান্তরের হেলাল মাহমুদসহ আরও অনেকে।

তাঁর মৃত্যুতে রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সাংবাদিকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেছেন, শামসুল হকের প্রয়াণ গোয়ালন্দের সংবাদ জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

জেএইচআর

Link copied!