ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি 

চাঁদপুর প্রতিনিধি 

এপ্রিল ১৯, ২০২৬, ০১:১৯ পিএম

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুরের পদ্মা–মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সদরের পদ্মা–মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সদরের আনন্দ বাজার, দাসদী, সফরমালী, লালপুর ও গাজীর টেক এলাকা থেকে এসব জেলেকে আটক করা হয়।

অভিযানে জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা এবং বড় ফাঁসের তিন হাজার মিটার কারেন্ট জাল। কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ৬ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা করা হয় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার মাধ্যমে।

জব্দকৃত কারেন্ট জাল কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। সঙ্গে ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার, কোস্ট গার্ড ও নৌ পুলিশের দুটি দল।

এম জি

Link copied!