ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে হাম-রুবেলার টিকা পাবে ১ লাখ ৯৩ হাজার শিশু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৬, ০১:৪৮ পিএম

ফেনীতে হাম-রুবেলার টিকা পাবে ১ লাখ ৯৩ হাজার শিশু

ফেনীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মাসব্যাপী এ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

রোববার সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সারা দেশের ন্যায় ফেনী জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ২০ এপ্রিল শুরু হবে। ১১ কর্মদিবসব্যাপী এই ক্যাম্পেইনের প্রথম ৮ কর্মদিবস কমিউনিটিতে এবং পরবর্তী ৩ কর্মদিবস শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে।

টিকাদান ক্যাম্পেইনে ফেনী জেলার কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার ২২৯ জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা ২৮ হাজার ১৯২ জন—মোট লক্ষ্যমাত্রা ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন। আগামী ২০ এপ্রিল (সোমবার) থেকে প্রতি কর্মদিবসে ফেনী জেলার ৭টি স্থায়ী ও ১০৯৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ১১০৫টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

যারা ইতোপূর্বে রুটিন ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় ২ ডোজ টিকা নিয়েছে, তাদেরকেও এবং ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রগুলোতে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। টিকা গ্রহণের জন্য এই লিংকে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্যাম্পেইনের পাশাপাশি রুটিন ইপিআই কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন, ডা. আমির খসরু তারেকসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!