ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিরোজপুরে এসএসসি নিয়ে কক্ষ পরিদর্শকদের সঙ্গে ডিসির মতবিনিময়

‎পিরোজপুর প্রতিনিধি

‎পিরোজপুর প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৬, ০৭:১২ পিএম

পিরোজপুরে এসএসসি নিয়ে কক্ষ পরিদর্শকদের সঙ্গে ডিসির মতবিনিময়

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

রোববার পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি এবং পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সংস্থাপন, জেনারেল সার্টিফিকেট ও ফ্রন্ট ডেস্ক শাখা) ফারদিন মনীর অর্ণব এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শোভন দাস।
‎‎
‎সভায় জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শিক্ষার সাথে আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না। পিরোজপুরের কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা নকল সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, ইতিপূর্বে তিনি নকলের সাথে জড়িত থাকার দায়ে অনেক শিক্ষকের এমপিও বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।

‎পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসক ঘোষণা দেন যে, পিরোজপুরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে আবশ্যিকভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। তিনি বলেন, “আমি আমার অফিস থেকেই মনিটর করবো কোন কেন্দ্রে কীভাবে পরীক্ষা হচ্ছে এবং কক্ষ পরিদর্শকরা কীভাবে দায়িত্ব পালন করছেন।”

‎শিক্ষকদের মহান পেশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আপনাদের দেখে শিক্ষার্থীরা শিখবে। আপনারা যদি অনৈতিক সুবিধা দেন, তবে সমাজ আপনাদের কেন সম্মান করবে?” তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে অনেক শিক্ষক পাঠদানের চেয়ে কোচিং বা প্রাইভেট পড়াতে বেশি ব্যস্ত হয়ে পড়ছেন, যা কাম্য নয়।

‎জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রয়োজনে তাদের ভর্তি বাতিল করা হবে। দেশের টেকসই উন্নয়নের জন্য একটি রাজনীতিমুক্ত ও স্বচ্ছ শিক্ষাব্যবস্থা গড়ার ওপর তিনি বিশেষ জোর দেন।

এএন

Link copied!