ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ইউএনও মাহমুদুর রহমান

একটি জাতির উন্নয়নের জন্য সুশিক্ষিত প্রজন্মের বিকল্প নেই

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

এপ্রিল ১৯, ২০২৬, ০৮:০৩ পিএম

একটি জাতির উন্নয়নের জন্য সুশিক্ষিত প্রজন্মের বিকল্প নেই

একটি জাতি ও দেশের উন্নয়নের জন্য সুশিক্ষিত প্রজন্মের কোনো বিকল্প নেই। নকলের প্রবণতা একজন শিক্ষার্থীর মেধা ও সৃজনশীলতাকে ধ্বংস করে দেয়। তাই শিক্ষার মানোন্নয়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত এসএসসি/দাখিল, ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট থাকবে।

রোববার সকালের দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে আয়োজিত ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান, দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান আরও বলেন, “পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা নকল বরদাশত করা হবে না। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ সলিম উল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল।

এ সময় গোমতি পশ্চিম পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল জব্বার, আদর্শগ্রাম আনোয়ারা বেগম দাখিল মাদ্রাসার সুপার মো. হুমায়ুন কবিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার আরবি প্রভাষক মো. আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন আরবি প্রভাষক মো. আব্দুল করিম। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক জীবন গঠন এবং সুশৃঙ্খলভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।

এএন

Link copied!