ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাছবোঝাই ট্রাকের ঘষা: ছিটকে গেল ‘পর্যটক এক্সপ্রেসের’ ৬টি দরজা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১২:৩৩ এএম

গাছবোঝাই ট্রাকের ঘষা: ছিটকে গেল ‘পর্যটক এক্সপ্রেসের’ ৬টি দরজা

ঢাকা থেকে কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ এক দুর্ঘটনার কবলে পড়েছে। রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাছবোঝাই ট্রাকের সঙ্গে ঘষা লেগে ট্রেনটির ১০টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬টি কোচের দরজা ছিঁটকে রেললাইনের পাশে ও পাশের পুকুরে পড়ে যায়। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খানহাট এলাকায় এই ঘটনা ঘটে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী জানান, ট্রেনটি ঢাকা থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে আসে। দুপুর দেড়টার দিকে পটিয়া স্টেশন পার হয়ে চন্দনাইশ এলাকায় পৌঁছালে লাইনের পাশে থাকা ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। ট্রেনের গতি ও ট্রাকের ঘষায় শোভন চেয়ার কোচগুলোর অন্তত ৬টি দরজা পুরোপুরি উপড়ে যায়। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় কোনো যাত্রী বা পথচারী হতাহত হননি।

দুর্ঘটনার কারণে পর্যটক এক্সপ্রেসের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটে। নির্ধারিত সময় দুপুর ২টা ৪০ মিনিটের পরিবর্তে ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় কক্সবাজার পৌঁছায়। এরপর ক্ষতিগ্রস্ত কোচগুলোর দরজা সাময়িকভাবে মেরামত করা হয় এবং দুটি অতিরিক্ত সংরক্ষিত কোচ যুক্ত করে ট্রেনটি পুনরায় চলাচলের উপযোগী করা হয়। এর ফলে কক্সবাজার থেকে রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি রাত সাড়ে ১০টার দিকে যাত্রা শুরু করে।

কক্সবাজার ক্যারেজ ডিপোর সহকারী উপ-প্রকৌশলী আব্দুল জলিল জানান, দুর্ঘটনায় ট্রেনের মোট ১০টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬টি কোচের দরজা ছিঁটকে পড়েছে এবং বাকি ৪টি কোচের বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোচগুলো দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করে সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। রেললাইনের এত কাছে কীভাবে গাছবোঝাই ট্রাকটি অবস্থান করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!