ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০৫:১৯ পিএম

মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মেহেরপুরে ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যে হাম-রুবেলা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এ সময় তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে নিজ নিজ সন্তানকে নির্ধারিত সময়ে টিকা প্রদানের আওতায় আনার আহ্বান জানান।

সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এ কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগ, প্রশাসন এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুস সালাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজ্জাদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা প্রমুখ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার নির্ধারিত শিশুদের এই ক্যাম্পেইনের আওতায় এনে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হবে। জেলার বিভিন্ন টিকাকেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।

এএন

Link copied!