ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বালিয়াকান্দিতে টিকাদানে ব্যাপক সাড়া, প্রথম দিনেই লক্ষ্যমাত্রার ৯৯.৭৮% অর্জন

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

এপ্রিল ২০, ২০২৬, ০৭:৫১ পিএম

বালিয়াকান্দিতে টিকাদানে ব্যাপক সাড়া, প্রথম দিনেই লক্ষ্যমাত্রার ৯৯.৭৮% অর্জন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শিশুদের টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রথম দিনেই নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ পূরণ হওয়ায় স্বাস্থ্য বিভাগে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির প্রথম দিনে, সোমবার (২০ এপ্রিল), লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৩৫৭ জন শিশুকে টিকা প্রদান। এর মধ্যে ১ হাজার ৩৫৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৭৮ শতাংশ।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কর্মসূচির প্রথম দিনে উপজেলার চারটি ইউনিয়নের ১২টি কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। এতে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) এবং মাঠপর্যায়ের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগামী ১০ মে পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। এর আওতায় উপজেলার সাতটি ইউনিয়নে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২০ হাজার ২৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, ইপিআই ব্লক এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে এ টিকা প্রদান করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এএন

Link copied!