ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় কোম্পানীগঞ্জের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৬, ০২:৩৬ পিএম

দক্ষিণ আফ্রিকায় কোম্পানীগঞ্জের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় আবু নাসের শামীম (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। শামীমের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রাস্তার মাথা এলাকায়।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বারাখওয়ানেতে এই ঘটনা ঘটে। তিনি সাউথ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শামীম ফোর্ডসবার্গ থেকে বাজার নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে অন্তত ৫ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আবু নাসের শামীম দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বারা এলাকায় ব্যবসা করে আসছিলেন। এর আগেও তার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটায় দেশে আসার কথা থাকলেও আসতে পারেননি। তবে এবার দেশে আসার সিদ্ধান্ত নেওয়ার পরই সন্ত্রাসীদের হাতে নিহত হন তিনি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই শোকাবহ মুহূর্তে আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সরকারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এএন

Link copied!