ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জিয়ানগরে আবারও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৬, ০৩:৫২ পিএম

জিয়ানগরে আবারও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

পিরোজপুরের জিয়ানগরে আবারও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে জিয়ানগর থানা পুলিশ। 

মঙ্গলবার রাত ৯টার সময় জিয়ানগর থানার এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর থেকে অভিযান চালিয়ে ৭৫ ব্যারেল বিটুমিন উদ্ধার করে থানা হেফাজতে নেয়। গত প্রায় ১ মাস ধরে বাদল হাওলাদারের বাড়ির ভেতরে এই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় ছিল।

বাড়ির মালিক ইবাদুল কবির বাদল হাওলাদার জানান, তিনি ঢাকায় থাকেন। তার বাড়িতে কে বা কারা এই বিটুমিন রেখে গেছেন তা তিনি জানেন না। স্থানীয়রা জানায়, এর আগে গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের সেজো ভাইয়ের ছেলে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাজের সাইট থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করে।

তখন ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিকের মামলার সূত্র ধরে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করা ট্রাক চালকের তথ্যমতে ওই চোরাই বিটুমিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার করা ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওলাদারের হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। বিটুমিন উদ্ধারের বিষয়ে এবং তার সম্পৃক্ততা আছে কিনা এ বিষয়ে পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিটুমিনের বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা কখন রেখে গেছে তা আমার জানা নেই। আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর জন্য এখানে আমার নাম ব্যবহার করার চেষ্টা করছে। আমি সম্পূর্ণ নির্দোষ।

জিয়ানগর থানার দায়িত্বে থাকা এসআই সাইদুজ্জামান জানান, সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর অনেকদিন ধরে ৭৫ ব্যারেল বিটুমিন পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা বাড়ির মালিকের কাছে বিটুমিন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। আমরা বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। অনেকেই আমাদের সাথে বিটুমিনের মালিকানা নিয়ে যোগাযোগ করেছেন। উপযুক্ত মালিকানা কাগজপত্র পেলে আদালতের মাধ্যমে মাল তাদের বুঝিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি ঝালকাঠী সদর, রাজাপুর, বরগুনার বেতাগী ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় বিটুমিন চুরির বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার বাদীরা উক্ত বিটুমিনের মালিকানা দাবি করছে বলেও তিনি জানান।

এএন

Link copied!