ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

‘আমাদের দেশে আমাদেরকেই বঞ্চিত করা হচ্ছে’

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ০৮:৩৯ পিএম

‘আমাদের দেশে আমাদেরকেই বঞ্চিত করা হচ্ছে’

আমাদের দেশে আমাদেরকেই বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

শনিবার বিকাল ৫টায় বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকায় সম্প্রতি জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমার সেনাবাহিনী ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের মধ্যে ৫২ শতাংশই বাঙালি। তা সত্ত্বেও বরাবরই বাঙালিরা সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। আগে তিন পার্বত্য জেলার সকল গুরুত্বপূর্ণ পদে তারাই অধিষ্ঠিত ছিল। বর্তমান সরকারের আমলেও খাগড়াছড়ি এমপি পদ ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে বাঙালিদের অস্তিত্ব নেই। ভেবেছিলাম সংরক্ষিত নারী আসনটিতে অন্তত একজন বাঙালি প্রতিনিধি পাবো। দুর্ভাগ্য, সেটিতেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকেই ওই পদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই সার্বভৌমত্ব আমাদের, ভূ-ভণ্ড আমাদের, জনগণ আমাদের—দেশও আমাদের। তারা একসময় আশ্রয় নিতে এই দেশে এসেছিল বিভিন্ন দেশ থেকে। কিন্তু এখন তারাই আমাদের থেকে বেশি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। এছাড়া সম্প্রতি জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি নুরুল আলম, সদস্য হাজী আবদুস শুক্কুর, দপ্তর সম্পাদক মো. শাহজালাল প্রমুখ।

এএন

Link copied!