ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

যুবশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০২:১৬ পিএম

যুবশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার
ছবি: সংগৃহীত

জাতীয় যুবশক্তির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহাদাত খন্দকার মঞ্জু। প্রথম জাতীয় কাউন্সিলে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে সংগঠনের আরও আটজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, মোট সংখ্যা দাঁড়িয়েছে নয় জনে।

শনিবার অনুষ্ঠিত কাউন্সিলে যুবশক্তির সভাপতি নির্বাচিত হন তারিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

অন্যান্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা হলেন- সাইদুজ্জামান বাবু (রংপুর), আবু সুফিয়ান (কুমিল্লা), ইমনদোজ্জা আহমেদ (সিলেট), ইফতেখার সরকার শাওন (রাজশাহী), মাহমুদুল হাসান রাকিব (ময়মনসিংহ), নাজমুল হক (খুলনা), জুনায়েদ জিতু (ফরিদপুর) ও ইরফাত ইব্রাহীম (চট্টগ্রাম)।

এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হযরত আনাস, ওয়াসিস আলম, শাকিল আহমেদ অলক, সজীব হোসেন, মাজহারুল ইসলাম চৌধুরী, নির্মা আক্তার নিপা, শামীম এস কে, ইসমাইল হোসেন সিরাজী ও প্রিন্স শান্তসহ আরও অনেকে।

ভোলা জেলার সাবেক কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি জাতীয় নাগরিক কমিটির তেজগাঁও থানার প্রধান সমন্বয়কের দায়িত্বও পালন করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও পুনর্গঠনসহ দলীয় কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

এএন

Link copied!