ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালে রূপাতলী পানি শোধনাগার পুনরায় চালু, মিটবে নগরীর সুপেয় পানির সংকট

আরিফ হোসেন, বরিশাল

আরিফ হোসেন, বরিশাল

এপ্রিল ২৯, ২০২৬, ০৬:২৩ পিএম

বরিশালে রূপাতলী পানি শোধনাগার পুনরায় চালু, মিটবে নগরীর সুপেয় পানির সংকট

বরিশাল নগরীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে এক বড় পদক্ষেপ হিসেবে পুনরায় চালু করা হয়েছে রূপাতলী ১৬ এমএলডি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। 

বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যান্টের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই শোধনাগারটির প্রতিদিন প্রায় ১ কোটি ৬০ লাখ লিটার পানি পরিশোধনের সক্ষমতা রয়েছে। আধুনিক কোয়াগুলেশন, ফ্লকুলেশন, ফিল্টারিং ও জীবাণুনাশক প্রক্রিয়ার মাধ্যমে নদী ও খালের পানিকে সুপেয় পানিতে রূপান্তর করে নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে। সাম্প্রতিক সংস্কারের ফলে পুরো শোধন প্রক্রিয়াটি আগের চেয়ে অনেক বেশি কার্যকর হয়েছে।

দীর্ঘদিন যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের অভাবে প্ল্যান্টটির কার্যক্রম ব্যাহত হওয়ায় নগরবাসীকে পানির কষ্টে ভুগতে হচ্ছিল। সিটি কর্পোরেশনের বর্তমান উদ্যোগে প্ল্যান্টটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপন, পাইপলাইন সংস্কার এবং ফিল্টার ইউনিটের উন্নয়ন ঘটানো হয়েছে। এর ফলে গ্রীষ্মের এই সময়ে নগরীর পানি সরবরাহ ব্যবস্থা অনেকটা স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “নগরবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই প্ল্যান্ট চালুর মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা বড় এক ধাপ এগিয়েছি।” তিনি ভবিষ্যতে নতুন শোধনাগার স্থাপন এবং স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং পানি শাখার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেএইচআর

Link copied!