ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চোখের সামনে মা-মেয়েকে আছাড় মেরে হত্যা, ছেলেকে নিয়ে পালিয়ে বাঁচলেন বাবা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৮:২৮ পিএম

চোখের সামনে মা-মেয়েকে আছাড় মেরে হত্যা, ছেলেকে নিয়ে পালিয়ে বাঁচলেন বাবা

কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে এক নারী ও তাঁর তিন বছর বয়সী কন্যাসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবারভোরে খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনিতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন আছমা বিবি (২৫) ও তাঁর ছোট মেয়ে ছেমন আরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সোয়া পাঁচটার দিকে একদল বন্য হাতি হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে তাণ্ডব শুরু করে। ঘরবাড়ি ভাঙচুরের শব্দে ঘুম ভেঙে গেলে মো. একরাম মিয়া তাঁর ছয় বছরের ছেলেকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। তবে তাঁর স্ত্রী আছমা বিবি ও ছোট মেয়ে ছেমন আরা ঘর থেকে বের হওয়ার আগেই হাতির কবলে পড়েন। বন্য হাতিটি তাঁদের তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্যের সন্ধানে আসা হাতির পালটি এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। ঘরবাড়ি ছাড়াও আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি করেছে হাতিগুলো। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হাতির পালটিকে পুনরায় গভীর বনে তাড়িয়ে দিতে সক্ষম হন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। বন বিভাগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। লোকালয়ে হাতির এমন আক্রমণ নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জেএইচআর

Link copied!