ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘোড়াঘাটে আধুনিক সেচ প্রযুক্তি ও ফসল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)

আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)

মে ২, ২০২৬, ০৫:৫১ পিএম

ঘোড়াঘাটে আধুনিক সেচ প্রযুক্তি ও ফসল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষা এবং উন্নত চাষাবাদ কৌশল বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি সেচ বিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়নের জন্য পানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির প্রাপ্যতা কমে আসায় কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কৃষকদের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রশিক্ষণ কর্মশালায় বিএডিসি সেচ বিভাগের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার এবং বুয়েটের আইডব্লিউএফএম-এর অধ্যাপক ড. সারাহ নওরিনসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ প্রকৌশলী ও বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা পলিশেডে ফসল উৎপাদনের মাধ্যমে আবহাওয়ার বিরূপ প্রভাব মোকাবিলা, ফসলের গুণগত মান বজায় রাখা এবং কৃষকের আয় বৃদ্ধির কৌশল সম্পর্কে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকার কৃষকরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং কৃষকরা লাভবান হবেন।

জেএইচআর

Link copied!