ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চলনবিলে পর্যটকদের সুরক্ষায় টুরিস্ট পুলিশ ক্যাম্প ও স্পিডবোটের প্রস্তাব

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

জুলাই ২০, ২০২৬, ০৩:০৩ পিএম

চলনবিলে পর্যটকদের সুরক্ষায় টুরিস্ট পুলিশ ক্যাম্প ও স্পিডবোটের প্রস্তাব

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলশা পর্যটন এলাকাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও দর্শনার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও সুপারিশ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্থায়ী টুরিস্ট পুলিশ ক্যাম্প স্থাপন এবং যেকোনো জরুরি উদ্ধারকাজ ও দ্রুত টহলের জন্য একটি স্পিডবোটের ব্যবস্থা করার প্রস্তাব বিশেষ গুরুত্ব পেয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত ও সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম।

সভায় চলনবিলের ঐতিহ্যবাহী বিলশা পর্যটন এলাকাকে কেন্দ্র করে উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজানো নিয়ন্ত্রণ, রাত্রিকালীন নিরাপত্তার জন্য সোলার লাইটিং স্থাপন, দর্শনার্থীদের বসার জায়গার আধুনিকায়ন এবং পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলা বন্ধের বিষয়ে জোর দেওয়া হয়।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ইনডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুস সালাম বলেন, চলনবিলে দিন দিন পর্যটকদের আনাগোনা বাড়ছে। তাদের সার্বক্ষণিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিলশা এলাকায় একটি টুরিস্ট পুলিশ ক্যাম্প স্থাপন এবং দ্রুত সেবার জন্য স্পিডবোটের কোনো বিকল্প নেই। আইন-শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে দ্রুত আবেদন পাঠানোর প্রস্তাব করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে. এম. রাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে চলনবিলের সার্বিক উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন।

জেএইচআর

Link copied!