ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

থানচিতে বন্যাদুর্গত পরিবারের সহায়তায় প্রকল্প অবহিতকরণ সভা

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

জুলাই ২০, ২০২৬, ০১:৪৫ পিএম

থানচিতে বন্যাদুর্গত পরিবারের সহায়তায় প্রকল্প অবহিতকরণ সভা

বান্দরবানের থানচি উপজেলায় টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে বলিপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিএনকেএস এনজিওর আয়োজনে এবং ক্রাইসিস ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় বলিপাড়া ইউনিয়নের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থার সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনকেএস এনজিওর সহকারী পরিচালক উবানু মারমা বলেন, ক্রাইসিস ফান্ড বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে প্রয়োজনভিত্তিক সহায়তা প্রদান করা হবে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বিএনকেএস এনজিওর প্রকল্প কর্মকর্তা সুগত জীবন চাকমা, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, সংরক্ষিত মহিলা সদস্য মুইহ্লাপ্রু, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ক্যসাপ্রু মারমা এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য।

এ ছাড়া স্থানীয় সাংবাদিক, এলাকার কারবারি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভা পরিচালনা করেন বিএনকেএস এনজিওর ভোকাল পারসন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা।

সভায় বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এম জি
 

Link copied!