ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঝড়ে উপড়ে পড়ল অর্ধশতাব্দীর পুরোনো রেইনট্রি

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ)

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ)

জুলাই ২০, ২০২৬, ০১:৩৫ পিএম

ঝড়ে উপড়ে পড়ল অর্ধশতাব্দীর পুরোনো রেইনট্রি

সুনামগঞ্জের মধ্যনগর সদরের মধ্যবাজারে প্রায় অর্ধশতাব্দী ধরে মানুষকে ছায়া ও অক্সিজেন দিয়ে আসা একটি রেইনট্রি গাছ ঝড়ের কবলে উপড়ে পড়েছে। এতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও পল্লী বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে গাছটির গোড়ার মাটি দুর্বল হয়ে পড়ে। এরই মধ্যে গত শনিবার দিবাগত গভীর রাতে প্রবল ঝড়ো হাওয়ায় বিকট শব্দ করে গাছটি শহীদ মিনারের পশ্চিম পাশে হেলে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে এটি চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের চালার ওপর আঘাত হানে। এতে চারটি দোকান এবং পল্লী বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাছটির ডালপালা ছেঁটে প্রাথমিকভাবে ঝুঁকি কমায়। তবে গাছটি এখনো পুরোপুরি অপসারণ না হওয়ায় ওই এলাকায় জনসাধারণ ও যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের পুরোনো এই রেইনট্রি গাছটি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের জন্য ছায়া এবং অক্সিজেনের গুরুত্বপূর্ণ উৎস ছিল। গাছটি উপড়ে পড়ায় এলাকায় পরিবেশগত প্রভাবও পড়তে পারে বলে তারা মনে করছেন।

গবেষকদের মতে, গাছটির একদিকে অতিরিক্ত ডালপালা থাকায় ভারসাম্য নষ্ট হয়েছিল। এছাড়া গোড়ায় মাটির পরিবর্তে বালি ও পাথরের উপস্থিতি, শিকড়ের দুর্বল সংযোগ এবং টানা বৈরী আবহাওয়ার কারণে গাছটি হেলে পড়ে শেষ পর্যন্ত উপড়ে যায়।

মধ্যনগর বণিক সমিতির সভাপতি আবুল বাসার জানান, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে দ্রুত গাছটি কেটে অপসারণের ব্যবস্থা করা হবে, যাতে জনসাধারণের চলাচল স্বাভাবিক থাকে এবং ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে না হয়।

এম জি

Link copied!