ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এমপি সালাম পিন্টুর উদ্বোধনে ভূঞাপুরে ১ হাজার ৪০০ গাছের চারা বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ২০, ২০২৬, ১২:৪৭ পিএম

এমপি সালাম পিন্টুর উদ্বোধনে ভূঞাপুরে ১ হাজার ৪০০ গাছের চারা বিতরণ

খরিপ ২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ১ হাজার ৪০০ কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৪০০ কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ফলজ গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হচ্ছে। বিতরণ করা চারার মধ্যে রয়েছে ৭৮০টি আম, ১৩০টি জলপাই এবং ৪৯টি জামের চারা। এছাড়াও উপকারভোগীদের জৈব সার প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!