ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বালিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লিফলেট বিতরণ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

মে ৫, ২০২৬, ১২:৫৮ পিএম

বালিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লিফলেট বিতরণ

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ধারাবাহিকভাবে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী।

প্রতিদিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ০৪-০৫ মে ২০২৬ তারিখ সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতী মোহন এলাকা ও বালিয়াকান্দির বিভিন্ন বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় সাধারণ মানুষ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান কর্মকর্তারা।

কর্মসূচিতে উপস্থিত কর্মকর্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদক প্রতিরোধ করা জরুরি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক আবু আবদুল্লাহ জাহিদ বলেন, “মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম একসঙ্গে চালিয়ে যেতে হবে। যুবসমাজকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। রাজবাড়ী জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে প্রতিনিয়ত এ ধরনের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

এএন

Link copied!