ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অটোরিকশা চালকদের আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০২:২৩ পিএম

অটোরিকশা চালকদের আন্দোলনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অটোরিকশা চালকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে মৌচাক স্কাউট রোড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

সকালে আন্দোলনরত অটোরিকশা চালকরা বিভিন্ন দাবিতে একত্রিত হয়ে মৌচাক স্কাউট রোডের সামনে অবস্থান নেন এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এসময় শতাধিক অটোরিকশা সড়কে অবস্থান নিতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশা চলাচলে বিভিন্ন বিধিনিষেধ ও প্রশাসনিক পদক্ষেপের প্রতিবাদে চালকরা এ আন্দোলন করছেন। আন্দোলনের কারণে কর্মস্থলগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম বলেন, “এখানে দুটি গ্রুপ সড়কে অবস্থান নিয়েছিল। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

এএন
 

Link copied!