ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় দর্জি নিহত, ক্ষোভে দুই ট্রাকে আগুন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ৫, ২০২৬, ০৩:৪১ পিএম

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় দর্জি নিহত, ক্ষোভে দুই ট্রাকে আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক দর্জি নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এ সময় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে দুটি ট্রাকে আগুন দেয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আক্কাশ আলী জেলার চারঘাট উপজেলার থানাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি পুঠিয়া এলাকায় একটি টেইলার্সের দোকানে দর্জির কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়ক পার হওয়ার সময় বালুবাহী একটি ড্রাম ট্রাক আক্কাশ আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ সময় দুর্ঘটনায় জড়িত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি আরও একটি ড্রাম ট্রাক আটকে তাতেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ভিডিও ধারণের সময় যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলীর মোবাইল ফোনও কেড়ে নিয়ে ভেঙে ফেলে উত্তেজিত জনতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুঠিয়া থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সকাল ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে তাদেরও বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এএন

Link copied!