ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

মে ৬, ২০২৬, ১০:১৭ এএম

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রাম জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা আনতে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক এ কমিটির অনুমোদন দেন। ফলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নতুন এই নেতৃত্বের।

প্রশাসন ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই কমিটি ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশাবাদ।

নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম বেবু।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং ক্রীড়াবিদ নাজমুল হুদা (লাকু)।

জেলা ক্রীড়া অঙ্গনের সংশ্লিষ্টরা বলছেন, এই কমিটির অন্যতম চ্যালেঞ্জ হবে স্থবির হয়ে পড়া ক্রীড়া কার্যক্রমকে পুনরুজ্জীবিত করা। নিয়মিত লিগ ও টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ, মাঠ ও অবকাঠামোর উন্নয়ন এবং স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বিশেষ করে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্টে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপর জোর দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ক্রীড়া সংগঠকদের মতে, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে কুড়িগ্রাম জেলা ক্রীড়াঙ্গন আবারও তার পুরোনো ঐতিহ্য ফিরে পেতে পারে।

স্থানীয় ক্রীড়াবিদদের আশা, নতুন এই আহ্বায়ক কমিটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মাঠমুখী কার্যক্রম বাড়াবে এবং জাতীয় পর্যায়ে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।

এএন

Link copied!