ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মে ৬, ২০২৬, ০৪:৫৩ পিএম

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। যুক্তিনির্ভর বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির নেতিবাচক প্রভাব এবং এর বিরুদ্ধে ছাত্রসমাজের করণীয় তুলে ধরেন।

প্রতিযোগিতা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। মধুপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিতাই চন্দ্র কর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, একাডেমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নাজমুল হক।

এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সালমা আফরোজ, মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ বাবুল, নাজিবুল বাশারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আগামী প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সৎ ও নৈতিক আদর্শে বলীয়ান হয়ে শুদ্ধ সমাজ বিনির্মাণে তারুণ্যের শক্তির বিকল্প নেই।

জেএইচআর

Link copied!