ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কাউনিয়ায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৫:০৮ পিএম

কাউনিয়ায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রংপুরের কাউনিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে দিনব্যাপী সেমিনার এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুরমান আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআইআর-এর আইটি আই-এর সায়েন্টিফিক অফিসার সম্রাট মোহাইমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ আর এম আল মামুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির কার্যকর প্রয়োগ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর কৃষি ও শিল্প গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ে প্রযুক্তি বিস্তারে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত স্টলগুলো ঘুরে দেখেন এবং প্রদর্শিত লাগসই প্রযুক্তিগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।

জেএইচআর

Link copied!