ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর জঙ্গলে মিলল গৃহবধূর মরদেহ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৯:২৫ পিএম

মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর জঙ্গলে মিলল গৃহবধূর মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ হওয়ার ১১ দিন পর আমেনা খাতুন (৪০) নামের এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা খাতুন ওই গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল আমেনা খাতুন বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দারা বংশীনগর দিঘিবাড়ি জঙ্গলের একটি গাছে মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বজনরা গিয়ে আমেনার মরদেহ শনাক্ত করেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১০ বছরের মধ্যে আমেনা খাতুনের দুই ছেলে অসুস্থ হয়ে মারা যান। সন্তানদের হারানোর পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে ইতিপূর্বেও তিনি বেশ কয়েকবার কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী মানসিক সমস্যার কারণে মাঝেমধ্যেই নিখোঁজ হতেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেএইচআর

Link copied!