ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জয়পুরহাটে লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার কার্যালয় উদ্বোধন ও হুইলচেয়ার বিতরণ

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

মে ৭, ২০২৬, ০২:২৩ পিএম

জয়পুরহাটে লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার কার্যালয় উদ্বোধন ও হুইলচেয়ার বিতরণ

জয়পুরহাটে লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার নতুন অফিস উদ্বোধন এবং অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বৈরাগী মোড় এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্থার সভাপতি জাকারিয়া মন্ডল শিমুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি বানী ইসরাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি নুর-ই আলম। এছাড়াও এক্স-সোলজার এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন রেজাউল করিম ও সহ-সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সামাজিক সুরক্ষা ও সমঅধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা সমাজের অবহেলিত অংশ নয়, বরং দেশের উন্নয়নের অংশীদার। তাদের শিক্ষা, চিকিৎসা ও চলাচলের সুযোগ বৃদ্ধিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।" তিনি ভবিষ্যতে এই সংস্থার কার্যক্রমে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে ওমর আলী বাবু বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং দেশের সম্পদ। তাদের অধিকার রক্ষা এবং জীবনযাত্রা সহজ করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে সংস্থার নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!