ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেওয়ানগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পার্কের নৈশপ্রহরী গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

মে ৯, ২০২৬, ০৫:০৬ পিএম

দেওয়ানগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পার্কের নৈশপ্রহরী গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামে এক নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে পৌর শহরের চর কালিকাপুর এলাকার ‘দুর্গা বাগানবাড়ি পার্ক’ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আব্দুল খালেক ওই পার্কেরই নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশুটি খেলাধুলা করার সময় অসাবধানতাবশত পার্কের ভেতরে প্রবেশ করে। এই সুযোগে নৈশপ্রহরী আব্দুল খালেক শিশুটিকে ফুসলিয়ে পার্কের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করলে পুরো ঘটনা জানাজানি হয়।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযানে নামে এবং রাতেই অভিযুক্ত খালেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভুক্তভোগী শিশুর পরিবার এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু নির্যাতনের অভিযোগটি গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে ইতোমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!