ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস

বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ৯, ২০২৬, ০৯:০৮ পিএম

বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা

তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরীদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া উপজেলা মহিলা ফুটবল দল।

শনিবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে রাউজান উপজেলা দলকে ৪-১ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে পটিয়ার মেয়েরা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে পটিয়া শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। দলের পক্ষে তানজিনা আক্তার ও দুর্গা দাশ উভয়েই জোড়া গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন।

খেলার শেষ দিকে রাউজান এক গোল শোধ করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের জন্য পটিয়ার তানজিনা আক্তার ‘সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পটিয়া উপজেলা দলকে অভিনন্দন জানিয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মঈনুল আলম ছোটন।

শনিবার বিকেলে চ্যাম্পিয়ন দলটি পটিয়া কৈয়গ্রামে সংসদ সদস্য এনামুল হক এনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় তিনি খেলোয়াড়দের ব্যক্তিগত পক্ষ থেকে উপহার প্রদান করেন এবং জাতীয় পর্যায়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পটিয়ার নারী ফুটবলাররা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট মাঠের অভাবে নানা প্রতিবন্ধকতার মধ্যে অনুশীলন করে আসছিলেন। বিষয়টি সংসদ সদস্যের নজরে আনা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন জানান, সংসদ সদস্যের নির্দেশনায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে নারী ফুটবলারদের জন্য আলাদাভাবে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরীদের জন্য ফুটবল ছাড়াও ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে ও সাঁতারসহ মোট ৮টি জনপ্রিয় ইভেন্টের আয়োজন করছে। পটিয়া উপজেলা দল এখন জাতীয় পর্যায়ের আসরে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি গ্রহণ করবে।

জেএইচআর

Link copied!