ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিদেশি পর্যটকদের হেনস্তার ঘটনায় ২ টিকটকার গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১০, ২০২৬, ০৫:৪৮ পিএম

বিদেশি পর্যটকদের হেনস্তার ঘটনায় ২ টিকটকার গ্রেপ্তার

নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি ও বিব্রত করার অভিযোগে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন টিকটকার আমিনুল ইসলাম (৩০) এবং রাসেল ইসলাম (২৫)। আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের তমির উদ্দিনের ছেলে এবং রাসেল ইসলাম তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে গ্রিন ভ্যালি পার্কের একটি স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন।

অনুষ্ঠান চলাকালে বিকেল ৩টার দিকে রূপপুর পারমাণবিক প্রকল্পের দুই বিদেশি নাগরিক পার্কে এলে মেলায় উপস্থিত কয়েকজন যুবক তাদের উদ্দেশে অশোভন ও আপত্তিকর ভাষা ব্যবহার করে, এতে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। পরে ওই ঘটনার একটি ভিডিও আমিনুল ইসলাম তার ফেসবুক পেজে পোস্ট করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিকদের হয়রানির ঘটনায় গ্রিন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুই টিকটকারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, একজন কনটেন্ট ক্রিয়েটর বিদেশি নাগরিকদের উদ্দেশে অশোভন মন্তব্য করেন। ওই মন্তব্যে বলা হয়, “তুমি পর্ন স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না”- এতে বিদেশিরা বিব্রত হন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এ ধরনের আচরণ দেশের ভাবমূর্তি ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এএন

Link copied!