ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এনসিপির সোনাগাজী উপজেলা চেয়ারম্যান প্রার্থী সজিব

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ১০, ২০২৬, ০৭:২৯ পিএম

এনসিপির সোনাগাজী উপজেলা চেয়ারম্যান প্রার্থী সজিব

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সূজা উদ্দিন সজিবকে সোনাগাজী উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ.এস.এম. সূজা উদ্দিন এ ঘোষণা দেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ এবং মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উপস্থিত ছিলেন।

সূজা উদ্দিন সজিব এনসিপির ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হওয়ার পাশাপাশি একজন ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার। তিনি সোনাগাজী উপজেলার ৪ নম্বর মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বাসিন্দা।

তিনি ফেনী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগে তিনি জাতীয় নাগরিক কমিটি সোনাগাজী উপজেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এম জি

Link copied!