ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মা দিবসেই মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে!

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ১১, ২০২৬, ১০:২০ এএম

মা দিবসেই মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে!
অভিযুক্ত ছেলে রাফি

ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের হামলায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক মা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নারীর স্বামী ও মেয়ে। রোববার সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম লাকি বেগম (৪০)। আহতরা হলেন তার স্বামী মোস্তফা (৪৫) ও মেয়ে মিথিলা (১৮)। অভিযুক্ত ছেলে রাফি (২১)কে স্থানীয়রা আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে রাফি হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান লাকি বেগম। এ সময় গুরুতর আহত হন তার স্বামী ও মেয়ে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করেন।

স্থানীয় বাসিন্দা রাতুল বলেন, একজন মায়ের জন্য সন্তানের হাতে এমন পরিণতি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক।

নিহতের ভাতিজা এমরান হোসেন জানান, রাফি দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিল। প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াত। ধারণা করা হচ্ছে, টাকার বিষয় নিয়েই এ নৃশংস ঘটনা ঘটেছে।

আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে নেওয়ার আগেই লাকি বেগমের মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আহত মোস্তফা ও মিথিলার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, আটক রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল আচরণের সঙ্গে জড়িত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবেই সে হামলাটি চালিয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ।

এএন

Link copied!