ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
এমপি জাহান্দার

নিরপেক্ষ সাংবাদিকতা থাকলে ফ্যাসিবাদ জন্মাবে না

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মে ১১, ২০২৬, ০৩:০১ পিএম

নিরপেক্ষ সাংবাদিকতা থাকলে ফ্যাসিবাদ জন্মাবে না

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার গণমাধ্যমকর্মীরা বজায় রাখলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

সোমবার সকালে মাদারীপুর প্রেসক্লাবে 'এশিয়া পোস্ট' এর জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি জাহান্দার আলী বলেন, একটি আধুনিক গণমাধ্যমের প্রধান শক্তি হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ। সাংবাদিকরা যদি নির্ভীকভাবে সত্য প্রকাশে অবিচল থাকেন, তবে সমাজ ও রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে।

তিনি বিশ্বাস করেন, এশিয়া পোস্ট তার স্লোগান অনুযায়ী প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ও অধিকারের কথা জাতির সামনে জোরালোভাবে তুলে ধরবে।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান অনিয়ম ও অসঙ্গতিগুলো সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকাশ পাওয়া জরুরি। এর মাধ্যমেই রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। তিনি নতুন এই সংবাদমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি রাকিব হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক সাগর হোসেন তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাদারীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা মোহসীন রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্ট-এর পথচলা শুরু করা হয়।

জেএইচআর

Link copied!