ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহজাদপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক ১

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মে ১১, ২০২৬, ০৬:৩০ পিএম

শাহজাদপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে নাজেরা শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শামসুল প্রামাণিক (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের হলদিঘর গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত শামসুল প্রামাণিক ওই গ্রামের মৃত ছেকেন প্রামাণিকের ছেলে এবং মাদ্রাসা সংলগ্ন একটি মুদি দোকানের মালিক।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৭ মে) রাতে হলদিঘর তা’লিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নাজেরা শ্রেণীর শিক্ষার্থী শিহাবকে নিজের কাছে রেখেছিলেন সহকারী শিক্ষক মাওলানা মো. সোহেল। ওই রাতেই শিক্ষকের নানা মারা গেলে তিনি জরুরি প্রয়োজনে মাদ্রাসা ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি শিশুটির পাহারায় প্রতিবেশী শামসুল প্রামাণিককে রেখে যান।

অভিযোগ উঠেছে, শুক্রবার ভোরে শামসুল প্রামাণিক জোরপূর্বক ওই শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন চালান এবং তাকে কামড়ে জখম করেন। বিষয়টি কাউকে জানালে পাশের কবরস্থানে মাটিচাপা দেওয়ার হুমকি দিয়ে তিনি পালিয়ে যান।

শুক্রবার সকালে শিশুটি বাড়ি ফিরে তার বাবাকে সব খুলে বলে। তার শরীরে কামড় ও নখের আঁচড় দেখে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওইদিন বিকেলে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসলেও কোনো সমাধান হয়নি।

পরে ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা সূর্য বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. সোহেল বলেন, জানাজায় যাওয়ার সময় বিশ্বাসের ভিত্তিতে শামসুল প্রামাণিককে শিক্ষার্থীর কাছে রেখে গিয়েছিলাম। পরে ফিরে এসে এই ন্যাক্কারজনক ঘটনার কথা শুনতে পাই।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত শামসুল প্রামাণিককে থানায় আনা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!