ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাউফলে বিদ্যালয় যাওয়ার পথে ৪ শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

মে ১১, ২০২৬, ০৯:৪৪ পিএম

বাউফলে বিদ্যালয় যাওয়ার পথে ৪ শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ৩২ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। 

রোববার সকালে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নে পৃথকভাবে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি।

নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে তিনজন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলো- সপ্তম শ্রেণির সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২) এবং অষ্টম শ্রেণির সানজিদা আক্তার রায়সা (১৩)। অন্যজন আয়েশা আক্তার (১৫) অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।

নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনরা জানান, প্রতিদিনের মতো গত রোববার সকালেও তারা বিদ্যালয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়। বিকেলে বাড়ি না ফেরায় সহপাঠী ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কোথাও কোনো হদিস না পেয়ে ওইদিন রাত ১২টার দিকে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৫৮) করা হয়।

নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ওই তিন শিক্ষার্থী সেদিন ক্লাসে উপস্থিত ছিল না। বিকেলে অভিভাবকদের মাধ্যমে তারা নিখোঁজের বিষয়টি জানতে পারেন।

বাউফল থানার সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, নিখোঁজ ছাত্রীদের সাথে কোনো মোবাইল ফোন নেই। ফলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে এরই মধ্যে বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটগুলোতে বিস্তারিত খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হবে।

জেএইচআর

Link copied!