ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১২, ২০২৬, ০৩:৩৫ পিএম

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দ। 

মঙ্গলবার দুপুরে নগর ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিসহ নগরের সামগ্রিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে চেম্বার নেতৃবৃন্দ রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজশাহীকে একটি আধুনিক ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ও ব্যবসায়ী সমাজের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিসিক-২ শিল্পনগরী দ্রুত চালু, যানজট নিরসন এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার যে সুযোগ দিয়েছেন, তা কাজে লাগিয়ে রাজশাহীকে আরও সুন্দর, সবুজ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি মো. হাসেন আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. শামসুর রহমান (শান্তন), সহ-সভাপতি আলহাজ জিয়াউদ্দিন আহমেদসহ সংগঠনের পরিচালকবৃন্দ।

চেম্বার নেতৃবৃন্দ নগরীর উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জেএইচআর

Link copied!