ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লালমনিরহাট সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়ায় বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মে ১২, ২০২৬, ০৫:২৬ পিএম

লালমনিরহাট সীমান্তে গরু ধরে নিয়ে যাওয়ায় বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তে বাংলাদেশি গরু ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে প্রতিহত করেছে স্থানীয়রা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ৮৭৩ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি কয়েকটি গরু ঘাস খাচ্ছিল। এ সময় টহলরত কয়েকজন বিএসএফ সদস্য গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের শান্ত করেন। বিজিবি’র উপস্থিতিতে পরিস্থিতি বুঝতে পেরে বিএসএফ সদস্যরা গরুগুলো ফেলে কাঁটাতারের ওপারে নিজেদের সীমানায় ফিরে যান।

জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ গরু নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে জানতে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে মুনিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!