ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মে ১৪, ২০২৬, ১২:০৬ পিএম

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে সীমান্ত এলাকার ওই ঘটনায় স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত যুবকের নাম মো. খাদেমুল ইসলাম (২৫)। তিনি উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ২টার দিকে বনচৌকি সীমান্ত পিলার ৯০৫/৬ এস এলাকার কাছে কাঁটাতারের বেড়ার নিকট কয়েকজন বাংলাদেশি অবস্থান করছিলেন। ওই সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল ইসলাম কোনোভাবে বাংলাদেশ অংশে ফিরে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

এএন

Link copied!