ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, রক্তমাখা ছুরি উদ্ধার

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

মে ১৪, ২০২৬, ০৫:৪২ পিএম

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, রক্তমাখা ছুরি উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ ব্যবসায়ীকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার  দুপুরে মাউড়াপট্টিস্থ ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামে একটি ডিশ ও ইন্টারনেট সংযোগের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছির তার অফিসে অবস্থান করছিলেন। দুপুর একটার দিকে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাশের একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, এটিই হত্যাকাণ্ডে ব্যবহৃত প্রধান অস্ত্র।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেএইচআর

Link copied!