ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কর্ণফুলীতে অবৈধ ডিজেল মজুদের দায়ে জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ১৪, ২০২৬, ০৭:১৪ পিএম

কর্ণফুলীতে অবৈধ ডিজেল মজুদের দায়ে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নে অবৈধভাবে ময়লা ডিজেল তেল মজুদের দায়ে মো. তারেক (২৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ১১ নম্বর মাতাব্বর ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব এবং কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে ‘মোস্তফা ওয়েল সাপ্লাইয়ার’ নামের একটি দোকানে হানা দিয়ে প্রায় ১ হাজার ৫০০ লিটার অবৈধ ময়লা ডিজেল জব্দ করা হয়।

লাইসেন্সবিহীনভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অপরাধে ভ্রাম্যমাণ আদালত মো. তারেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, অবৈধভাবে ময়লা ডিজেল সংরক্ষণ ও বিক্রি জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই তেল পুনঃপ্রক্রিয়াজাত করে বাজারজাত করা হলে তা ভয়াবহ দূষণ সৃষ্টি করতে পারে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় দাহ্য পদার্থের অবৈধ মজুদের বিরুদ্ধে প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা নদী ও পরিবেশ রক্ষায় আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

জেএইচআর

Link copied!