ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অপপ্রচারের অভিযোগে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি নেতার জিডি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ১৬, ২০২৬, ১১:৩৩ এএম

অপপ্রচারের অভিযোগে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি নেতার জিডি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমানের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। কিছু ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এই অপচেষ্টা চালানো হচ্ছে দাবি করে মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই বিএনপি নেতা।

জিডি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ‘Time Bulletin মির্জা কায়কোবাদ’, ‘Selim Bhuiyan’, ‘channel Shakil Khan’ ও ‘নীল সেঁজুতি (সেঁজু)’ নামের ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে তার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট এবং সাধারণ মানুষের কাছে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

এই বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে কিছু কাল্পনিক তথ্য প্রচার করে আমার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি অশুভ চক্র পর্দার আড়াল থেকে আমার বিরুদ্ধে নোংরা খেলায় মেতেছে। কাল্পনিক ও ফেইক আইডি দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাই মাটিরাঙ্গা থানায় গত ১৫ মে এ বিষয়ে আমি একটি জিডি করেছি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সাথে এসব ভুয়া আইডির গুজব ও বিভ্রান্তিকর পোস্টে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, জিডির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচারের ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

জেএইচআর

Link copied!