ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা’ শীর্ষক সেমিনার

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১৮, ২০২৬, ০৩:৩০ পিএম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা’ শীর্ষক সেমিনার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ‘আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের সেমিনার অত্যন্ত সময়োপযোগী। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা জানার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

কীনোট স্পিকার মো. আমজাদ হোসেন খান তাঁর উপস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের মানিটারি পলিসি, বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম এবং সিডিউলড ও নন-সিডিউলড ব্যাংকের পার্থক্য ব্যাখ্যা করেন। 

তিনি বলেন, নন-সিডিউলড ব্যাংকগুলো বিশেষ প্রয়োজনে বিশেষ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, যার একটি বড় উদাহরণ প্রবাসী কল্যাণ ব্যাংক। দেশে এনজিও কার্যক্রম বিস্তারের ফলে গ্রামীণ জনপদে নারীর ক্ষমতায়নে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, কিছু সমালোচনা থাকলেও দেশের অর্থনৈতিক উন্নয়নে এসব প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ কার্যক্রম তুলে ধরে তিনি আরও বলেন, নতুন মুদ্রা ছাপানোর ক্ষেত্রে মূল্যস্ফীতি, জিডিপি এবং স্থানীয় মুদ্রার মান বিবেচনায় নিতে হয়। জালনোট প্রতিরোধ ও মুদ্রা ব্যবস্থাপনার ব্যয় কমাতে বাংলাদেশ ধীরে ধীরে ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে। ভবিষ্যতে কিউআর কোডভিত্তিক লেনদেন আরও বিস্তৃত হবে বলেও জানান তিনি। 

এ সময় তিনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসী আয় ও ফ্রিল্যান্সারদের অবদানের কথা তুলে ধরার পাশাপাশি গ্রিন ফাইন্যান্স ও নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

শেষে অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

জেএইচআর

Link copied!